অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ বছর পর অশ্বিন-জাদেজাহীন ভারত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় ক্রিকেটে দেখা গেল এক বিরল দৃশ্য। দীর্ঘ দেড় দশক পর দেশের মাটিতে অনুষ্ঠিত কোনো টেস্ট ম্যাচে একাদশে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা—দুই অভিজ্ঞ স্পিনারই।

সবশেষ ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নাগপুর টেস্টে ভারতের একাদশে এই দুই স্পিনারের কেউ ছিলেন না। এরপর ঘরের মাঠে টানা ৬৯টি টেস্টে অন্তত একজন হলেও খেলেছেন অশ্বিন বা জাদেজা। সেই ধারার অবসান ঘটল আফগানিস্তানের বিপক্ষে মুল্লানপুর টেস্টে।

অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দলে নেই। অন্যদিকে জাদেজাকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার পথে হাঁটেছে টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে তরুণ স্পিনার মানব সুথারের। তার সঙ্গে স্পিন বিভাগে আছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। তরুণ প্রতিভাদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কোচ গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় দল বর্তমানে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ করে দিচ্ছে। যেহেতু এই ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই পরীক্ষামূলক দল সাজানোর সুযোগ পেয়েছে ভারত।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটির সামনে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ অপেক্ষা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি

1

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

2

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

3

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

4

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

5

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

6

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

7

ভুয়া তথ্য প্রচারে ক্ষুব্ধ মিমি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

8

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

9

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

10

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

11

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

12

রবিবার শুরু বাজেট অধিবেশন

13

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

14

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

15

দক্ষিণী অভিনেত্রীর বাসায় বোমা হামলার হুমকি!

16

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

17

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

18

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

19

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

20