অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রমের অগ্রগতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

চিফ হুইপ বলেন, জনগণের প্রত্যাশা ও চাহিদাকে কেন্দ্র করে সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশের সীমিত সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন অর্জনই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। নতুন সদস্যরা সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির চেষ্টা করছেন।

মো. নূরুল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় রীতি-নীতি, কার্যপ্রণালী ও আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে নিজেদের আরও দক্ষ করে তুলতে আন্তরিকভাবে কাজ করছেন। অতীতে সাধারণ মানুষের মধ্যে সংসদীয় কার্যক্রম নিয়ে আগ্রহ তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন জনগণ নিয়মিত সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সংসদীয় আলোচনার প্রতি আগ্রহ দেখাচ্ছে, যা গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।

সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে উভয় দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইন প্রণয়ন এবং সংসদীয় চর্চার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

স্টুয়ার্ট জেমস জনগণের জন্য কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে চলমান উদ্যোগগুলোকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন, অগ্রাধিকার বাস্তবায়নে প্

1

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

2

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

ঢাকায় ইঁদুরের দৌরাত্ম্য: বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে

4

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

5

প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমি

6

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

7

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

8

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

9

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

10

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

11

রবিবার শুরু বাজেট অধিবেশন

12

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা

13

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

14

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

15

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

16

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

17

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

18

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

19

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

20