অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা আরও ছয়টি মামলায় কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মামলাগুলোর ওপর শুনানি শেষে আদালত আদেশ ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডা. দীপু মনি। আবেদনগুলোর শুনানি শেষে একটি মামলায় তাকে জামিন দেওয়া হয় এবং বাকি ছয় মামলার বিষয়ে রুল জারি করা হয়।

ডা. দীপু মনি আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ এবং সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে তিন ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

1

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

2

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

3

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত

4

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

5

মোসাদ্দেককে নিয়ে আশাবাদী মিরাজ, দলে দেখছেন বাড়তি ভারসাম্য

6

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

7

বিশ্বকাপ সামনে রেখে টরন্টোতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

8

২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

9

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

10

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র‌

11

নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের নামফলক উন্মোচন।

12

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

13

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

14

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

15

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

16

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

17

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

18

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

19

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

20