অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতির সঙ্গে ইনসাফ হয়নি-অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জামায়াত আমির

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ছায়াবাজেট উপস্থাপন করে জবাবদিহিতা ও সুশাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতির প্রতি ন্যায়বিচার করতে পারেনি। তিনি মনে করেন, সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারত, তাহলে দেশের সামগ্রিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রস্তাবিত ‘ছায়াবাজেট’ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফলে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন দেখা যায়নি। তার মতে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল জনগণের আকাঙ্ক্ষাকে পুরোপুরি ধারণ করতে পারেনি।

তিনি আরও বলেন, যে বাজেট উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবায়নের জন্য সততা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি উপাদান নিশ্চিত না হলে বড় আকারের বাজেটও কাঙ্ক্ষিত ফল দিতে সক্ষম হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বর্তমান করব্যবস্থা ও রাজস্ব আহরণ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এসব দুর্বলতা দূর করে কর ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনবান্ধব করে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, অর্থবছরকে ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রস্তাব বিরোধী দলের পক্ষ থেকে সংসদে উপস্থাপন করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণই হবে এই বাজেটের প্রকৃত মূল্যায়নকারী। বাজেটের কোনো প্রস্তাব যদি জনস্বার্থের পরিপন্থী হয়, তাহলে জনগণ ও সংশ্লিষ্ট মহল গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ছায়াবাজেটের মোট আকার ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। জনগণের কল্যাণ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

1

ছোট হেডিং: ইউটিউবে এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি

2

জাতীয় ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

4

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

5

টেকসই উন্নয়নে বিএসটিআই আরও শক্তিশালী করার ঘোষণা শিল্পমন্ত্রী

6

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

7

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

8

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

9

উত্তরবঙ্গে কৃষি হাবে ৩ হাজার কোটি টাকা

10

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

11

বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ ও কিচকে ২ টি খাল খনন কার্যক্রমের উ

12

রিলস নির্মাতাদের জন্য নতুন ফিচার আনছে মেটা

13

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

14

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

15

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

16

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

17

এআইতে সংবাদ ব্যবহারে গুগলের ওপর নতুন নিয়ন্ত্রণ

18

মুখস্থ নির্ভরতার পরিবর্তে বিসিএসে দক্ষতাভিত্তিক পদ্ধতির পরিক

19

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

20