অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে বিক্ষোভে লাঠিচার্জ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলে উপস্থিত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করে এবং লাঠিচার্জ চালায়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার অধিকার নিশ্চিত করার আন্দোলন অব্যাহত থাকবে এবং এ দাবিতে তারা পিছিয়ে যাবেন না।

তিনি আরও জানান, দেশের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই তাদের আন্দোলন।

কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দীপকে। বিমানবন্দরে তার সঙ্গে দিল্লি পুলিশের কর্মকর্তাদের বৈঠক হয়। পরে নির্দিষ্ট শর্তে যন্তর মন্তরে সমাবেশ আয়োজনের অনুমতি দেয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর সমর্থকদের সরাসরি কর্মসূচিস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান দলের নেতারা।

সমাবেশকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একইসঙ্গে অংশগ্রহণকারীদের কর্মসূচির বিভিন্ন মুহূর্ত ভিডিও ধারণের আহ্বান জানায় সংগঠনটি।

দলের পক্ষ থেকে সমর্থকদের জাতীয় পতাকা ও বই সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয়। তাদের দাবি, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার শুরু বাজেট অধিবেশন

1

মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্প

2

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক

3

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তির

4

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্

5

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

6

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

7

বিশ্বকাপের বাঁশি বাজাতে রেফারিদের কঠিন অগ্নিপরীক্ষা

8

মানসম্পন্ন পণ্য পাওয়া নাগরিকের অধিকার: শিল্পমন্ত্রী

9

জনগণের করের টাকা অপচয়ের অধিকার কারও নেই: চরমোনাই পীর

10

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

11

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

12

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

13

শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

14

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতিই সরকারের লক্ষ্য: চিফ হুইপ

15

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

16

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

17

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

18

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

19

বিশ্বকাপ পথে মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা

20