অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবির সেরা প্রকল্পের স্বীকৃতি

সঠিক পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার কারনে এডিবি সাহায্যপুষ্ট বিভিন্ন মন্ত্রনালয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে দক্ষিণ এশিয়া "এডিবি" কর্তৃক শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে প্রথম হয় এলজিইডির "আরসিআইপি" প্রকল্পটি।
মোঃ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক, আরসিআইপি,এলজিইডি।

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  এটি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্যতম বৃহত্তম প্রকৌশল সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ।
 দেশের গ্রামীণ ও শহর অঞ্চলের রাস্তাঘাট, সেতু, কালভার্ট এবং হাট-বাজারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাভুক্ত বিভিন্ন ভবন তৈরির পরিকল্পনা ও কারিগরি সহায়তা প্রদান।গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা,খাল-পুকুর খনন,নগর অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ও পৌরসভার উন্নয়নে ব্যপক প্রশংসনীয় কর্মপরিকল্পনা সহ বিভিন্ন মন্ত্রনালয়ের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। বর্তমানে এটি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রতিষ্ঠান।
এলজিইডির একটি বৃহৎ প্রক মচাধল্প হলো "আরসিআইপি" (RCIP) Rural Connectivity Improvement Project. এই প্রকপে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম " দ্য ডেভেলপমেন্ট টাইমস " কে জানান,এই প্রকল্পের মাধ্যমে দেশের উৎপাদনশীল কৃষি এলাকায় উচ্চ আয় সৃষ্টির জন্য এবং আর্থ সামাজিক কেন্দ্র তৈরী করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে Rural Connectivity উন্নত করা।গ্রামীণ সড়ক অবকাঠামোসমূহকে জলবায়ূসহিষ্ণু এবং নিরাপত্তাবৈশিষ্ট্যসহ সকল আবহাওয়া উপযোগী করা।কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধিকরণসহ প্রকল্প কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
তিনি জানান এই প্রকল্পটি আরডিপিপি ২৩ জুন ২০২৩ ইং সালে (১ম সংশোধিত) একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে এবং ২৫ জুলাই ২০২৩ ইং মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক অনুমোদন জারী করা হয়েছে।মূল ডিপিপি ০৯ অক্টোবর ২০১৮ ইং একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে এবং ০৫ নভেম্বর ২০১৮ ইং মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক অনুমোদন জারী করা হয়। প্রকল্পটির ব্যয় ৬ হাজার ৪ শত ৯৩ কোটি টাকা।প্রকল্পটির সাহায্যের উৎস হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল।এর মধ্যে প্রকল্প সাহায্য হলো ৪ হাজার ৬ শত ৫৯ কোটি টাকা(পিএ) এবং জিওবি ১ হাজার ৮ শত ৩৩ কোটি টাকা।প্রকল্পটি ২০১৮ ইং জুলাই মাসে শুরু হয়েছে যার সমাপ্তির সময় হলো ২০২৭ ইং জুলাই পর্যন্ত। এই প্রকল্পটির ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি ৭৭.৫০% এবং ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি ৭১.৫৫ %। ২০২৫-২০২৬ অর্ত বছরে ভৌত অগ্রগতি ৬৬% এবং আর্থিক অগ্রগতি ৬০.৬২%।
প্রকল্প পরিচালক মোঃ কামরুল ইসলাম জানান,এই প্রকল্পের অধীনে সড়ক উন্নয়ন পরিকল্পনায় ৩৯৮০ কিলোমিটার সড়কের মধ্যে ২৮০০ কিলোমিটার সড়ক টেকসই ও মাননিয়ন্ত্রনের প্রতি বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ছে এবং ১১৮০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান।প্রকল্পের মেয়াদকালের মধ্যে শতভাগ কাজ শেষহবে।তিনি বলেন,মন্ত্রনালয় এবং অধদপ্তরের নীতিনির্ধারকদের নির্দেশনা ও পরামর্শে প্রকল্পটি সঠিক সময়ে সম্পন্ন হবে।
সঠিক পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার কারনে এডিবি সাহায্যপুষ্ট বিভিন্ন মন্ত্রনালয়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে দক্ষিণ এশিয়া "এডিবি" কর্তৃক শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে প্রথম হয় এলজিইডির "আরসিআইপি" প্রকল্পটি

Ei newstar akta best heading banai daw

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র করেও সেমিতে আর্সেনাল

1

গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নে নিরলস কাজ করছে কুমিল্লা এলজি

2

নবীন বরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন ক্যাম্পাস

3

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

4

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

5

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর

6

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে - মৎস্য ও প্রাণি

7

প্রাথমিক বিদ্যালয় ভবন তৈরীতে এলজিইডির সাফল্য

8

বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিইডির একটি সফল প্রকল্প ""এলজিসিআর

9

খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনযাত

10

বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে জরিপে প

11

প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি,

12

ইউডিসিজিপি বড় ধরনের প্রকল্পগুলো জমি অধিগ্রহনের কারনে কাজের অ

13

বর্ণিল আয়োজনে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মে

14

রিয়ালের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে বায়ার্ন

15

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ

16

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন

17

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

18

তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর

19

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

20